ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

০১ মার্চ ২০২৬, ১০:৪৪ AM
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের © সংগৃহীত

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলজুড়ে আবারও সতর্কতা সাইরেন বেজে উঠেছে। দেশটির টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে তার নিজ দপ্তরে অবস্থানকালে এক হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাপ্তরিক দায়িত্ব পালনকালে খামেনি হামলার শিকার হন। সরকারি বিবৃতিতে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করে জানানো হয়, শনিবার ভোরে এ আক্রমণ চালানো হয়।

যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬