খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেলেন যে তিনজন

০১ মার্চ ২০২৬, ০৯:৫৬ AM
আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল বা পরিষদ গঠন করা হয়েছে। রবিবার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে। এই পরিষদে রয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সময়ে এই তিন সদস্য যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব দেখভাল করবেন।

ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের চূড়ান্ত দায়িত্ব এখন দেশটির বিশেষ ধর্মীয় ও আইনি সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ওপর ন্যস্ত করা হয়েছে। এই পরিষদকেই দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে হবে। তবে বর্তমান যুদ্ধাবস্থার কারণে এই প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিপ্লবের পর চার দশক নেতৃত্বে থাকা কে এই আয়াতুল্লাহ খামেনি?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার মুখে থাকায় নিরাপত্তা জনিত কারণে পরিষদের সদস্যদের দ্রুত একত্র করা কঠিন হতে পারে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ কয়েক দশক পর তার প্রয়াণে দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের আইনি প্রক্রিয়া শুরু হলো। এখন পুরো বিশ্বের নজর তেহরানের এই রাজনৈতিক পালাবদল এবং নবগঠিত পরিষদের পরবর্তী পদক্ষেপের দিকে। সূত্র: আল জাজিরা

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক রাঙাতে পারলেন না ক্লপ-জাভি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতার মরদেহ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬