মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হটলাইন চালু

০১ মার্চ ২০২৬, ০৯:৫৫ AM
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে তেহরানের পাল্টা আঘাতের পর পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলো। একইসঙ্গে জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে।

কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধও জানানো হয়।

দূতাবাস কাতারের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। এ–সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কাতারের আইনের পরিপন্থী হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযত ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে থাকা বাংলাদেশের দূতাবাসও প্রায় একই ধরনের সতর্কবার্তা জারি করেছে। খোলা আকাশের নিচে অযথা অবস্থান না করা এবং বড় কোনো জমায়েতে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে হটলাইন যোগাযোগ:

কাতার
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: [email protected]

বাহরাইন
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: [email protected]

আরব আমিরাত
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: [email protected]

ইরাক
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: [email protected]

প্রবাসী বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দূতাবাসগুলো।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬