আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

০১ মার্চ ২০২৬, ০৮:১২ AM
আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে তেহরানে তার নিজ দপ্তরে অবস্থানকালে এক হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন  ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দপ্তরে অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হন। সরকারি বিবৃতিতে এই ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করে জানানো হয়েছে, শনিবার ভোরে এই আক্রমণটি চালানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

ইরানি কর্মকর্তারা এসব দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তা নাকচ করেছেন। তারা বলেন, খামেনির মৃত্যুর খবর ভিত্তিহীন এবং এটি চাপ সৃষ্টির কৌশল।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এই সামরিক অভিযান দীর্ঘায়িতও হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেও শেষ করা সম্ভব। অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে একাধিক ‘অপশন’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান, তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে—অর্থাৎ আবার হামলা চালাব।’

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬