আইআরজিসির নতুন কমান্ডার আহমাদ ভাহিদি

০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ PM
আহমাদ ভাহিদি

আহমাদ ভাহিদি © সংগৃহীত

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসির) নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর নিহতের পর ভাহিদির নিয়োগ চূড়ান্ত করেছে ইরান।

আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম। সংগঠনটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিপুল এবং তারা তাদের এই বিপুল তহবিলকে ব্যবহার করে গোটা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর সরকার ও জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কাজে। আইআরজিসির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ আছে যারা নাম কুদস (জেরুসালেম) বাহিনী।


প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা। এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মত এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা করে তারাই।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬