ইরানসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

০১ মার্চ ২০২৬, ০৭:১৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ মার্চ) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে এই বিষয়ে তথ্য জানতে চান তিনি। সচিবালয় সূত্র জানিয়েছে, রবিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময়ে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এদিকে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সর্বাক্ষনিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

রুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এই কাজে সর্বাক্ষনিক নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজে অফিসে যান। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।  ভূমিকম্প পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9