যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

০১ মার্চ ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৮:০১ PM
মাহমুদ আহমাদিনেজাদ

মাহমুদ আহমাদিনেজাদ © সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজদ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, আহমাদিনেজাদকে তার নিজ বাসভবনে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম এ ঘটনাকে ইরানের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সদস্য ছিলেন এমন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্য এ হামলায় নিহত হয়েছেন।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কঠোর অবস্থানের জন্য পরিচিত তিনি পশ্চিমা বিশ্বের প্রতি মুখোমুখি অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেন।

তার শাসনামল ২০০৯ সালের বিতর্কিত নির্বাচন এবং সেই নির্বাচনের পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভের ঘটনাতেও চিহ্নিত হয়ে আছে।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950