ইরানের হামলায় ইসরায়েলে ৮ জন নিহত

০১ মার্চ ২০২৬, ০৭:১৯ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৭:৩৯ PM
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। টেলিগ্রামে পাওয়া বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে। 

মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৮ জন নিহত হয়েছেন।

গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬
৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬