মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল-রিজভী

০৪ মার্চ ২০২৬, ০৩:১১ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৩:১৩ PM
নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ

নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ © টিডিসি ফটো

ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন হয়েছে। ৮ প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পুনর্বণ্টন করেছে সরকার। বাদ রয়েছেন শুধু মির্জা আব্বাস। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষর করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট দপ্তরসমূহের কাজের পরিধি স্পষ্ট করে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল।

তথ্যমতে, ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ।  তারা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মন্ত্রণালয় পুনর্বণ্টন_page-0001

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬