সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ আইসিসির, নেই কোনো বাংলাদেশি

০৩ মার্চ ২০২৬, ০২:৪১ PM
আইসিসি

আইসিসি © সংগৃহীত

গ্রুপ পর্ব ও সুপার এইট শেষে এখন শেষ অধ্যায়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা নির্ধারণে বাকি আর মাত্র তিনটি ম্যাচ। আগামী বুধবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। 

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। এরই মধ্যে ম্যাচ দুটির জন্য আম্পায়ার ও রেফারিদের নাম ঘোষণা করেছে আইসিসি। তবে চলমান বৈশ্বিক এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করা বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল সেমিফাইনালে নেই।

এদিকে প্রথম সেমিফাইনাল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ দায়িত্ব সামলাবেন। এ ছাড়া ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ থাকবেন। আর থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন এবং ফোর্থ আম্পায়ার রড টাকার।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে গড়াবে। ভারত-ইংল্যান্ড লড়াইয়ে ম্যাচ রেফারি হিসেবে এন্ডি পাইক্রফট দায়িত্ব পালন করবেন। অনফিল্ড আম্পায়ার হিসেবে ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার থাকবেন। এ ছাড়া থার্ড আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টক এবং ফোর্থ আম্পায়ার হিসেবে পল রাইফেল থাকবেন।

স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬