সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজিজি

১৫ মার্চ ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১০:১৭ AM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © ফাইল ছবি

কল্যাণ ও অবসরের টাকা পাওয়ার জন্য প্রায় এক লাখ ১০ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তাদের পাওনা সময়মতো না পাওয়া অত্যন্ত অমানবিক কাজ বলে উল্লেখ করেছেন তিনি।

আজ রবিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন দেলোয়ার হোসেন আজিজি। তিনি অভিযোগ করে বলেন, ৪ বছরেও টাকা পাচ্ছে না সংশ্লিষ্টরা। অথচ তাদের বেতন থেকে প্রতিমাসে ৬ শতাংশ এবং পরবর্তীতে ১০ শতাংশ অর্থ কর্তন করে রাখা হয়েছে। 

আরও পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক সমিতি

নিজেদের বেতন থেকে প্রতি মাসে কেটে রাখা টাকা অবসরের পরে তারা পাচ্ছে না উল্লেখ করে এ শিক্ষক নেতা বলেন, এটা অত্যন্ত অমানবিক কাজ। আমরা সরকারের কাছে দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে তাদের পাওনা পরিশোধ করার জন্য দাবি জানাচ্ছে।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬