প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক সমিতি

১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ AM
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি © লোগো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনটি বলেছে, প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা নির্ধারণ করা একটি ‘কালো আইন’, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়।

শনিবার (১৪ মার্চ) সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার এক বিবৃতিতে এ দাবি জানায়। 

বিবৃতিতে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক সমাজ মনে করে, এত দীর্ঘ অভিজ্ঞতার শর্ত আরোপ করা যুক্তিযুক্ত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত ১০ থেকে ১২ বছরের মধ্যে নির্ধারণ করা উচিত। সংগঠনটির মতে, এই শর্ত কার্যকর করা হলে যোগ্য ও দক্ষ শিক্ষকদের জন্য প্রধান শিক্ষক হওয়ার সুযোগ বাড়বে।

এদিকে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি এই ‘কালো আইন’ বাতিল করা না হয়, তবে আসন্ন ঈদের পর এমপিওভুক্ত শিক্ষকরা কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেবেন।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬