মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ

১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ AM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে শনিবার মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন।

মির্জা আব্বাসকে শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার সকালে সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক দেখছেন তাকে। নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

শনিবার রাতে সমাজ কল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, রোববার (আজ) এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। শনিবার ফের তার সিটিস্ক্যান করা হয়। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেছিলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাকে বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। 

এর আগে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত জানানো হয়। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬