মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

১৪ মার্চ ২০২৬, ১২:৩৩ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস © ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার (১৪ মার্চ) ফের তার সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়েও জানিয়েছেন তিনি।

এ চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাকে বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। আজ ফের সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত জানানো হয়। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: রাজু ভাস্কর্যের রাজু—কে এই ছাত্র ইউনিয়ন নেতা, কীভাবে শহীদ হয়েছিলেন

প্রসঙ্গত, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
  • ১৬ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া
  • ১৬ অক্টোবর ২০২৬
হাসপাতাল থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার…
  • ১৬ অক্টোবর ২০২৬