‘আপনাকে গোনার টাইম নেই’

০৮ মার্চ ২০২৬, ০৯:৩২ PM
বরিশালে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দিন পাটওয়ারী

বরিশালে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দিন পাটওয়ারী © সংগৃহীত

নিজের নামে মানহানি মামলা হয়েছে শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে।

আজ রবিবার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে। আপনি (মির্জা আব্বাস) ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন।’

তিনি বলেন, ‘তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনো সময় আছে ভদ্র হোন, আপনাদের কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’

বক্তব্যের শুরুতেই পাটওয়ারী দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে রিফর্মের পক্ষে এবং সব সময়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয়।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন ইফতার মাহফিলে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬