রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা

১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ PM
জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন চলবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের প্রথম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর রিপোর্ট অনুসারে ১১তম সংসদের প্রথম ২২ অধিবেশনের (জানুয়ারি ২০১৯ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত) পর্যালোচনায় দেখা যায়, প্রতি মিনিটে গড়ে ২,৭২,৩৬৪ টাকা খরচ হয়েছে সংসদীয় কার্যক্রম চালানোর জন্য।

দশম সংসদ (২০১৪–১৮) চলাকালে প্রতি মিনিটে প্রায় ১ লাখ ৬৩ লাখ টাকা খরচ হতো। দ্বাদশ সংসদের খরচের পরিসংখ্যান জানা যায়নি। অর্থাৎ, বর্তমান খরচ আগের তুলনায় প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছে। এই খরচে সংসদ সদস্যদের পারিশ্রমিক, কর্মকর্তাদের বেতন-ভাতা, বিল-ভাড়া, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

একাদশ জাতীয় সংসদের পরিসংখ্যান ধরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনায় রাষ্ট্রে মোট ব্যয় হবে (একাদশ জাতীয় সংসদের পরিসংখ্যান অনুযায়ী) প্রতি মিনিটে খরচ-২,৭২,৩৬৪ টাকা। মোট সময়- ৫০ ঘন্টা। ৫০ ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে ৫০ ঘন্টা ×৬০ মিনিট= ৩০০০ মিনিট। ২৭,২৩,৬৪,০০ × ৩০ = ৮১,৭০,৯২,০০০। সুতরাং ৫০ ঘন্টায় মোট খরচ=৮১ কোটি ৭০ লাখ ৯২ হাজার টাকা। যদিও বাস্তবে এই পরিমাণ আরও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

একাদশ জাতীয় সংসদের পরিসংখ্যান ধরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনায় রাষ্ট্রে মোট ব্যয় হবে (একাদশ জাতীয় সংসদের পরিসংখ্যান অনুযায়ী) প্রতি মিনিটে খরচ-২,৭২,৩৬৪ টাকা। মোট সময়- ৫০ ঘন্টা। ৫০ ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে ৫০ ঘন্টা ×৬০ মিনিট= ৩০০০ মিনিট। ২৭,২৩,৬৪,০০ × ৩০ = ৮১,৭০,৯২,০০০। সুতরাং ৫০ ঘন্টায় মোট খরচ=৮১ কোটি ৭০ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে নবম জাতীয় সংসদে প্রতি মিনিটের খরচ ছিল মোট ৪২ হাজার টাকা। যা দশম জাতীয় সংসদে এক লাফে গিয়ে দাড়ায় প্রতিমিনিটে এক লাখ ৬৩ হাজার।

কার্য উপদেষ্টা কমিটি জানায়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস-সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। কার্য উপদেষ্টা কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।

আরও উপস্থিত ছিলেন কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন এসেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য আটটি প্রশ্ন ও অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) ৯৭টি।
জাতীয় সংসদ সূত্রে জানা গেছে, নবম সংসদে খরচ ৪২ হাজার টাকা। দশম সংসদে প্রতিমিনিটে এক লাখ ৬৩ হাজার। একাদশ ২ লাখ ৭২হাজার ৬শ ৩৪টাকা। ৬৭ শতাংশ বেড়েছে। সেই অনুপাতে ত্রয়োদশ জাতীয় ৪লাখ ৫৪ হাজার প্রায়।  

ঢাবি হলের রিডিং রুম-গ্রন্থাগার-জিমনেসিয়াম উদ্বোধনে উপাচার্য…
  • ১৪ মার্চ ২০২৬
অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান
  • ১৪ মার্চ ২০২৬
বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন যে ৩ ট্রেনের যাত্রীরা
  • ১৪ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ডে ভারতে আরও একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠ…
  • ১৪ মার্চ ২০২৬
ব্যস্ত জীবন ছেড়ে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081