বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন করতে হবে ৫টিতে

১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ AM
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে © ইন্টারনেট

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাংলাদেশে ছুটিতে আসা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে কয়েকটি দেশের মেয়াদ বৃদ্ধির জন্য অনলাইনে বা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহ নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে:

১. সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন: ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রেপ্তার

২. কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যে সকল ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, এমন সকল এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে। সংশ্লিষ্ট সবার অবগতি ও কার্যার্থে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬