মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান

১৫ মার্চ ২০২৬, ০২:৩১ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ AM
আইআরজিসি

আইআরজিসি © সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাদের সমস্ত শিল্পকারখানা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। একই সাথে যেসব কারখানায় মার্কিন কোম্পানির শেয়ার রয়েছে, সেগুলোর কাছ থেকে সাধারণ মানুষকে দূরে থাকারও আহ্বান জানিয়েছে তারা । খবর আল জাজিরা।

গত ৪৮ ঘণ্টায় ইরানে কয়েকটি অ-সামরিক কারখানায় হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক শ্রমিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান নিল তেহরান। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, সাম্প্রতি বেসামরিক স্থাপনায় মার্কিন হামলায় প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতেই আইআরজিসি সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, ‘মার্কিন সংশ্লিষ্টতা আছে এমন শিল্প স্থাপনাগুলো এখন আর নিরাপদ নয়। তাই বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা যেন এই অঞ্চল থেকে তাদের শিল্পকারখানা গুটিয়ে নেয়।’

আইআরজিসি আরও জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষ যেন ওইসব কারখানার ধারেকাছে না যায় যেখানে মার্কিন বিনিয়োগ বা শেয়ার রয়েছে।

ট্যাগ: ইরান
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬