হরমুজ প্রণালি অতিক্রম করল ২ ভারতীয় এলপিজিবাহী ট্যাঙ্কার

১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ PM
ভারতীয় ট্যাঙ্কার

ভারতীয় ট্যাঙ্কার © সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই ভারতের দুটি বিশাল ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শনিবার (১৪ মার্চ) ভারতের বন্দর ও নৌপথ মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এই জাহাজ দুটি বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, ‘আজ ভোরে জাহাজ দুটি সফল ও নিরাপদভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পথে রয়েছে।’

সম্প্রতি ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও, ভারতীয় এই ট্যাঙ্কার দুটি কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হয়েই তাদের যাত্রা অব্যাহত রেখেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নয়াদিল্লি ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা চলেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সংকট শুরু হওয়ার পর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে চার দফা ফোনালাপ করেছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেন।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ওমান থেকে আফ্রিকাগামী ‘জগ প্রকাশ’ নামের আরেকটি ভারতীয় ট্যাংকারও হরমুজ প্রণালির পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে।

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬