হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলা

১১ মার্চ ২০২৬, ০৭:৫০ PM
হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে

হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে © সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়েল থাই নেভি। এ ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করা হলেও আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। 

আজ বুধবার অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে এবং বাকি তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

রয়্যাল থাই নেভি এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস নিশ্চিত করেছে, হরমুজ প্রণালিতে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের খালিফা বন্দর থেকে কয়েক ঘণ্টা আগে জাহাজটি ছেড়ে যাওয়ার পরই হামলার শিকার হয়েছিল।

থাইল্যান্ডের কোম্পানি প্রেসিয়াস শিপিংয়ের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার জাহাজ ময়ুতি নারী সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে ভারতের কান্দলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি হামলার মুখে পড়ে। পরে ইরান এ হামলার দায় স্বীকার করেছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬