যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

১৪ মার্চ ২০২৬, ০৭:২৭ PM
ইরানে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলায় ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। শনিবার (১৪ মার্চ) দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতের প্রলেপে এ পর্যন্ত অন্তত ৫৬টি জাদুঘর ও প্রাচীন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি সংবাদ মাধ্যম ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানে যুদ্ধের শুরুর দিকেই মার্কিন-ইসরায়েলি হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ‘গোলেস্তান প্যালেস’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কাসার রাজবংশের শাসনামলে রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত এই প্রাসাদটি তেহরানের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ক্ষয়ক্ষতির তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী তেহরান। এখানে অন্তত ১৯টি স্মৃতিস্তম্ভ বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মধ্য ইরানের ইসফাহান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সপ্তদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন 'নাখশ-ই জাহান স্কয়ার'-ও রেহাই পায়নি।

দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের সিরাফ বন্দরে শতবর্ষী পুরোনো বাড়িঘর সমৃদ্ধ ঐতিহাসিক এলাকাটিতেও বেশ কয়েকটি স্থাপনায় আঘাত হেনেছে হামলাকারীরা।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইরান, ইসরায়েল এবং লেবাননের শত শত ঐতিহাসিক স্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। শুক্রবার ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটি জানায়, যুদ্ধের কারণে এসব অমূল্য স্থাপনা বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।

‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬