জাতীয় জাদুঘরে বড় নিয়োগ, পদ ৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM
বিভিন্ন পদে ৮৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে জাতীয় জাদুঘরে

বিভিন্ন পদে ৮৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে জাতীয় জাদুঘরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠানটির অধীনে জাদুঘরসমূহে বিভিন্ন পদে ৮৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা;

পদের নাম: বিভিন্ন পদ (এখানে এবং এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ৮৮টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী);

বেতন স্কেল: সরকারি বিবিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ নবম-দশম গ্রেডের জন্য ২২৩ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৩-১৬ তম গ্রেডের জন্য ১১২ টাকা, ১৭-২০ তম গ্রেডের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।

সূত্র: জাতীয় জাদুঘরে অফিশিয়াল ওয়েবসাইট

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬