লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ AM
ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় উল্টে যাওয়া স্পিডবোট

ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় উল্টে যাওয়া স্পিডবোট © সংগৃহীত

ভোলার লালমোহনে মৎস্য সংরক্ষণ অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযান টিমের আরও পাঁচ সদস্য। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কনস্টেবলের নাম মো. ফখরুল। তারর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রীবোঝাই ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছায়। 

একই সময় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল মাসব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞা তদারকির জন্য উপজেলা মৎস্য বিভাগের তিন সদস্য ও পুলিশের তিন কনস্টেবল একটি স্পিডবোটে করে অভিযানে যাচ্ছিলেন। অভিযান টিমে ছিলেন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগসহ পুলিশের সদস্যরা। 

আরও পড়ুন: ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 

লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কনস্টেবল ফখরুল নিখোঁজ হন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছিলেন তিনি।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিলের ভাষ্য, নিখোঁজ কনস্টেবল ফখরুল ওই তদন্ত কেন্দ্রেই কর্মরত ছিলেন। ঘটনার পরপরই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9