বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, যুবক নিহত

১৭ মার্চ ২০২৬, ০৪:০৭ PM
বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে

বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা।

নিহত মোটরসাইকেল চালক সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। আহত মো. আলাউদ্দিন (৪৫) বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা বলেন, ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বাসটি উদ্ধার করে মিশু ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে রাখা হয়। সকালে বরগুনা থেকে বরিশালের যাওয়ার পথে আলাউদ্দিন রাস্তার পাশের বাসটি দেখছিল।

এসময় ঢাকা থেকে বাউফলগামী দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬