অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন শেষ ৮ এপ্রিল

১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ PM
৭ পদে ২০ কর্মী নিয়োগে আবেদন চলছে অর্থ মন্ত্রণালয়ে

৭ পদে ২০ কর্মী নিয়োগে আবেদন চলছে অর্থ মন্ত্রণালয়ে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৮তম গ্রেডে ৭ পদে ২০ কর্মী নিয়োগে ৫ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর (অর্থ মন্ত্রণালয়); 

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল:১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৪, আবেদন এইচএসসি পাসেও

৬. পদের নাম: সিপাই;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

৭. পদের নাম: ফটোকপি অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা,  অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন করের অফিশিয়াল ওয়েবসাইট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬