মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

১২ মার্চ ২০২৬, ০১:৪৩ PM
১৪ পদে ৬৮ কর্মী নিয়োগে আবেদন চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে

১৪ পদে ৬৮ কর্মী নিয়োগে আবেদন চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১১ থেকে ২০তম গ্রেডে ১৪ পদে ৬৮ কর্মী নিয়োগে ৯ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর;

১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি);

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২০, আবেদন শুরু ১১ মার্চ

২. পদের নাম: ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ৫টি; 

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; 

*হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৪. পদের নাম: ল্যাব সহকারী;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: রসায়নবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

৫. পদের নাম: ডায়েটিশিয়ান;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৬. পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর;

পদসংখ্যা: ৬টি; 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: ইসিজি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেডকোর্স সম্পন্ন হতে হবে;

৮. পদের নাম: লিনেনকিপার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

৯. পদের নাম: টিকিট ক্লার্ক;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১০. পদের নাম: রেন্ট কালেক্টর;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১১. পদের নাম: সহকারী স্টুয়ার্ড/অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড;

পদসংখ্যা: ৭টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

১২. পদের নাম: ওয়ার্ড মাস্টার;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৩. পদের নাম: রেকর্ডকিপার;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৪. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ৭টি; 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি, পদ ২৪, আবেদন এইচএসসি-এইচএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৪ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: অগামী ২৩ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9