২ পদে ২ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। প্রতিষ্ঠানটি ১১ এবং ১৬তম গ্রেডে ২ পদে ২ কর্মী নিয়োগে ৩ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (প্রতিরক্ষা মন্ত্রণালয়);
১. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য);
আরও পড়ুন: শ্রম অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব গ্রেডে
অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট