শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ PM
৯ পদে ৩৩ কর্মী নিয়োগে আবেদন চলছে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে

৯ পদে ৩৩ কর্মী নিয়োগে আবেদন চলছে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ৩৩ কর্মী নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি);

পদের নাম: ৯টি ভিন্ন পদ;

পদসংখ্যা: ৩৩টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে);

আরও পড়ুন: মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪, আবেদন শুরু ১৮ ফেব্রুয়ারি

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬