১৩ পদে ৬৯ কর্মী নিয়োগে আবেদন চলছে শ্রম অধিদপ্তরে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ৬৯ কর্মী নিয়োগে ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শ্রম অধিদপ্তর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়);
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৮০ ও বাংলায় ৫০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪, আবেদন শুরু ১৮ ফেব্রুয়ারি
২. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৭০ ও বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই
৪. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
৫. পদের নাম: লাইব্রেরি সহকারী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
৬. পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা;
পদসংখ্যা: ১৮টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০২, নির্বাচনী পরীক্ষা ৭ মার্চ
৭. পদের নাম: অডিওভিজ্যুয়াল অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
৮. পদের নাম: ফার্মাসিস্ট;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বড় নিয়োগ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে, পদ ৯৯, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি
৯. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
১০. পদের নাম: নার্স;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
১১. পদের নাম: ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
১২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
১৩. পদের নাম: আয়া (মহিলা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে)। তবে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: শ্রম অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট