অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩০ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ২০২৭-এ ‘অফিসার ক্যাডেট’ ব্যাচে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। পদটিতে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন ১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্দিষ্ট নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনী নেবে কমিশন্ড অফিসার, নিয়োগ দেবে ৪ শাখায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে)। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর;

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে জিপিএ ন্যূনতম ৫.০০ ও অপরটিতে ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬ বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে ‘এ’ গ্রেড এবং ২টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্যমিক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১,০০০ টাকা অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬