৮ পদে ৮ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে মেট্রোরেলে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে ৮ পদে ৮ কর্মকর্তা নিয়োগে ১১ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিলের মধ্যে ডাক-কুরিয়াযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল);
১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩);
২. পদের নাম: পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩);
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২০, আবেদন শুরু ১১ মার্চ
৩. পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন:১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪);
৪. পদের নাম: মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন:১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪);
৫. পদের নাম: মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন:১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪);
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ
৬. পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫);
৭. পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫);
৮. পদের নাম: উপাধ্যক্ষ;
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫);
আরও পড়ুন: বিপিএটিসি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ২০, আবেদন অনলাইনে
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৬২ বছর (১০ মার্চ ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;
আবেদন ফি—
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ২,০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ ঠিকানায় ডাক অথবা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপরে বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ৮ উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৩ এপ্রিল ২০২৬, (অফিস চলাকালীন);
দরকারি কাগজপত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট