ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল

১২ মার্চ ২০২৬, ০৯:৪১ PM
মীল হেলাল

মীল হেলাল © সংগৃহীত

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী Rules of Business, 1996-এর Rule 3(iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব নিম্নরূপভাবে বণ্টন/পুনর্বণ্টন করা হল।

প্রজ্ঞাপনে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার মীর হেলালের নাম ঘোষণা ছাড়াও আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টা কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬