‘অপাহাড়ি’ প্রতিমন্ত্রী প্রত্যাহারের আহ্বান পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ PM
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন © সংগৃহীত

পাবর্ত্য চট্টগ্রাম ‍বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে দপ্তর পুনর্বণ্টনের আহ্বান জানিয়েছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন। ‘অপাহাড়ি’ কাউকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও খায়রুল ইসলাম চৌধুরী। বিবৃতিতে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতকরণে অগ্রাধিকার দেওয়া হবে।

তারা বলেন, নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়ীকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একজন অপাহাড়ীকে প্রতিমন্ত্রী করা হয়েছে, যা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জনসংহতি সমিতির সঙ্গে সংলাপ শুরু করে এবং তার ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিনটি আসনে পাহাড়ি ভোটারদের সমর্থন বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে বহুজাতির ‘রেইনবো নেশন’ গঠনের প্রতিশ্রুতি রয়েছে এবং সেই ভিত্তি সুদৃঢ় করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অপাহাড়ী প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে দপ্তর পুনর্বণ্টন করা উচিত। তারা আশা প্রকাশ করেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও তেমনি বিচক্ষণতার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখবেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9