জুলাই গণঅভ্যুত্থান

পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন, নেননি আদালত

১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ PM
জুলাই গণঅভ্যুত্থানের সময় আাসিফ-কাদেররা

জুলাই গণঅভ্যুত্থানের সময় আাসিফ-কাদেররা © ফাইল ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

জালাল হোসেন নামে এক ব্যক্তি গত রবিবার (৮ মার্চ) ঢাকার সিএমএম আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামি চেষ্টা করা অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব ছিলেন।

জানা গেছে, মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের পুত্র।

আসামি চেষ্টা করা অন্যান্যা মধ্যে রয়েছে-সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, উমামা ফাতেমা, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, তাহমিদ আল মুদাসসির চৌধুরী প্রমুখ।

তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। এদিকে, বিষয়টি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জানাজানি হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হলে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে লেখেন, পুলিশ হত্যা মামলার আবেদনে আমাকে ২ নাম্বার আসামি বানানো হয়েছে। আওয়ামী লীগের আমলেও দুইটা মামলা হয়েছে। ওখানের একটা মামলায় ২ নাম্বার আসামি ছিলাম। ওই মামলায় অবশ্যয় জেলেও খেটেছিলাম। এবার কপালে কি আছে, আল্লাহ মাবুদ ভালো জানে!

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬