গোপালগঞ্জে ৯০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১২ মার্চ ২০২৬, ০৯:১২ PM
আটক ব্যক্তি

আটক ব্যক্তি © টিডিসি ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯০ হাজার টাকার জাল নোটসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের খোকন ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। জানা যায়, আব্দুর রহিম ফকির ব্যাংকে এক হাজার টাকার মোট ৯০টি নোট জমা দিতে যান। টাকা জমা দেওয়ার সময় ব্যাংকের ক্যাশিয়ার নোটগুলো পরীক্ষা করে সেগুলো জাল বলে শনাক্ত করেন।

পরে ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে আটক রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬