গোপালগঞ্জে বিজয় দিবসে এতিমদের মাঝে খাবার বিতরণ জামায়াতের

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ PM
এতিমদের মাঝে খাবার বিতরণ জামায়াতের

এতিমদের মাঝে খাবার বিতরণ জামায়াতের © সংগৃহীত ছবি

মহান বিজয় দিবসের আনন্দে গোপালগঞ্জ জামায়াত ইসলামি জেলা শহরের এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিয়াপাড়া এলাকার আল হেরা মাদ্রাসা মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি শুরু হয় দোয়া মাহফিলের মাধ্যমে, যা পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ-০১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।

এসময় জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-০৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনীত প্রার্থী আজমল হোসেন সদরদার, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আল মাসুদ খান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের পর পঞ্চাশজন এতিম শিশুদের মধ্যে রান্না করা দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬