সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে: নুর

১২ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর © সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বিরোধী দল সংসদে প্রতিবাদ করেছে, প্ল্যাকার্ড তুলেছে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রপতি তো প্রায় দুইবছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেক সংসদ সদস্য রাষ্ট্রপতির কাছে শপথও নিয়েছে। 

তিনি আরও বলেন, আমরা মনে করি, এটা আসলে মানুষকে বিভ্রান্ত করা, একটা আইওয়াশ কিংবা মিডিয়াবাজি করা। আলোচনায় থাকার জন্যই  তারা এ ধরণের অবস্থান গ্রহণ করেছে। সংসদ সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়ার জন্য যদি এমন পদক্ষেপ নেওয়া হয়, সেটা মানুষকে ওই পুরানো সংসদের স্মৃতির দিকেই নিয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের সম্মানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এর আগে পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু করা হয়। পরে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক, ঢাবি শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, আজকের এই তরুনরা যখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবে, বাংলাদেশ শাসন করবে- আমরা সেই বাংলাদেশটা দেখতে পাবো যেখানে প্রত্যেকটা সংগঠন তাদের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একসাথে কথা বলছে। আবার যেখানে দ্বিমত পোষণ করতে হয়, সেখানে দ্বিমতও পোষণ করছে।

মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬