আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

১৯ মার্চ ২০২৬, ০৮:১১ AM
ঈদের নামাজ

ঈদের নামাজ © সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সালের ১ শাওয়াল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিত্তিতে অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে ঈদের তারিখ ঘোষণা করেছে শুক্রবার।

বুধবার রাতে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশটির ফারাহ হেলমান্দ এবং ঘোরসহ বেশ কয়েকটি প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ৪ হাজার ৫৯৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া টোলো নিউজের তথ্যমতে, আরও ৪ হাজার ৪০৭ জন কয়েদির সাজার মেয়াদ কমিয়ে ক্ষমা প্রদর্শন করা হয়েছে।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ম্যাগডালিন আজানি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী অলুবুমি তুনজি-ওজো মুসলিম উম্মাহকে রমজানের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশবাসীকে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনার আহ্বান জানানোর পাশাপাশি দুস্থদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার শীর্ষ ইসলামি সংগঠন ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’ এবং ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। 

কাউন্সিল জানিয়েছে, সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব এবং সূর্যাস্তের পর আকাশে চাঁদের স্থায়িত্বসহ বিভিন্ন বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার হবে অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য রমজানের শেষ দিন। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বেশকয়েকটি দেশে বুধবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তথ্যসূত্র: গালফ নিউজ, আনাদোলু এজেন্সি ও প্রিমিয়াম টাইমস নাইজেরিয়া

পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬