ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরে দুই জামাত, হলের সময়সূচিও প্রকাশ

১৭ মার্চ ২০২৬, ০১:১৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০১:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আজ বুধবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। আর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল। 

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে এই ফরিদুল ইসলাম

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে শিক্ষককে বরখাস্ত
  • ৩০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬