রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে এই ফরিদুল ইসলাম

১৭ মার্চ ২০২৬, ১২:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে এই ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে এই ফরিদুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবেও যুক্ত আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক সেনাকর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

অধ্যাপক ফরিদুল ইসলাম ১৯৮৪ সালে রাজশাহীর মাসকাটদিঘি হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৮৬ সালে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর পাস করেন। রাবির মার্কেটিং বিভাগে ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। অধ্যাপক ফরিদুল ইসলাম ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক ফরিদুল ইসলাম আরব-বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে দুই বছর চাকরি করেন। অস্ট্রেলিয়ার কার্টিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে দুই বছরের জন্য শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। কার্টিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ার সারাওয়াক ক্যাম্পাসে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে ১৪ মাস শিক্ষকতা করেছেন।

গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হলো পর্যটন (Tourism) ও সেবা বিপণন (Services Marketing)। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ২৩টি গবেষণা প্রবন্ধ রয়েছে অধ্যাপক ফরিদুলের। অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের বিভিন্ন কনফারেন্সে।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬