এক ঘোষণায় সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, বাদ পুরনোরা

১৬ মার্চ ২০২৬, ০৮:১০ PM
নতুন নিয়োগ পাওয়া সাত উপাচার্য

নতুন নিয়োগ পাওয়া সাত উপাচার্য © টিডিসি সম্পাদিত

দেশের গুরুত্বপূর্ণ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্য দিয়ে বিদায় নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।

নতুন ভিসি নিয়োগ হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। 

এ ছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। 

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন। 

অপরদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন এবং সদ্য পদত্যাগ করা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন।

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বিএনপিপন্থি সাদা দলের সাবেক আহ্বায়ক। রাবির উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীনও বিএনপিপন্থি। তিনি বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চবিতে উপাচার্য নিয়োগ পাওয়া অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সিনিয়র সহ-সভাপতি।

এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
চলতি সপ্তাহেই পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানা গেল দিন…
  • ১৯ মে ২০২৬
ড্রেসিংরুমের নেতৃত্বের জন্যেই কী নেইমারকে দলে রাখা, কী বললে…
  • ১৯ মে ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, পদায়ন ঢাকাসহ ৪ ব…
  • ১৯ মে ২০২৬
দুই বোটসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081