ঢাবি-জবি-বাউবিতে আজই আসতে পারে নতুন উপাচার্য, বিবেচনায় যে তিনজন

১৬ মার্চ ২০২৬, ০১:০৪ PM
ঢাবি, জবি ও বাউবিতে আজ নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে

ঢাবি, জবি ও বাউবিতে আজ নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে © টিডিসি সম্পাদিত

দেশের তিনটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন মুখ আসছে বলে আভাস মিলেছে। আজ সোমবারই (১৬ মার্চ) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। তিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে রাজি হননি।

সূত্র বলছে, বাউবির বর্তমান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসতে পারেন। সে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বাউবি উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকেও আজই সরিয়ে দেওয়া হতে পারে। তার জায়গায় এ দায়িত্বে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

আরও পড়ুন: ইউজিসি থেকে অব্যাহতি চাইলেন চেয়ারম্যান এসএমএ ফায়েজ

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিবেচনায় থাকা তিনজনের মধ্যে দুজন আজ সোমবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা হয়েছে। এখন খবরের অপেক্ষায় আছেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বিষয়গুলো নিয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজও আজই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। এ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নাম বিবেচনায় রয়েছে বলে আভাস মিলেছে।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইউজিসির দায়িত্ব না পেলে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আসতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তবে সবাই এখন সরকারের শীর্ষ মহলের গ্রিন সিগন্যাল ও প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬