জাবি ছাত্রী শারমিন হত্যায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চান উপাচার্য

১৬ মার্চ ২০২৬, ১০:৩৭ AM
জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও শিক্ষার্থী শারমিন জাহান (ইনসেটে)

জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও শিক্ষার্থী শারমিন জাহান (ইনসেটে) © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত পরিচালক মমোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন জাহান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য শারমিন জাহানের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

একই সঙ্গে নিহত শারমিন জাহানের চাচা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করছে। ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘শারমিন জাহানের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।’

আরও পড়ুন: আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট হৃদরোগে আক্রান্ত রাবি শিক্ষকের

তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উপাচার্য নিহত শারমিন জাহানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬