জাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১২ মার্চ ২০২৬, ০৭:০০ PM
জাবি ছাত্রশিবির

জাবি ছাত্রশিবির © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সংগঠনটির জাবি শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে আরিফুল ইসলামকে অফিস সম্পাদক এবং ফেরদৌস আল হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়া আরিফ উল্লাহকে গবেষণা ও বিতর্ক সম্পাদক, মো. রাকিবুল হাসানকে শিক্ষা ও এইচআরএম সম্পাদক, মাহদী হাসান জিহাদকে মানবাধিকার ও আইন সম্পাদক এবং মো. তৌফিক হুসাইনকে আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক করা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন মো. তৌহিদ হাসান (পাবলিক রিলেশন সম্পাদক), মো. সাফায়েত মীর (দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক), মো. রাকিবুল ইসলাম (বায়তুলমাল সম্পাদক), শফিউজ্জামান শাহীন (ছাত্রকল্যাণ সম্পাদক), রাকিব হোসেন (বিজ্ঞান ও আইটি সম্পাদক), ওয়ালিউল্লাহ আল মাহদি (এইচআরডি সম্পাদক), মো. মাহাদী হাসান (সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক), মো. তরিকুল ইসলাম (ফাউন্ডেশন সম্পাদক), আলী আহাম্মদ (সমাজসেবা সম্পাদক) এবং মো. রায়হান উদ্দিনকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মাজহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬