পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

০৮ মার্চ ২০২৬, ০৩:০৬ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে © টিডিসি সম্পাদিত

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (৮ মার্চ) শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৬ সেশনের জন্য এই কমিটি করা হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কমিটিতে অফিস সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবিব ইমরোজ। 

এছাড়া কমিটির আইটি সম্পাদক হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

আরও পড়ুন: ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ তিন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান, ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মো. মাহবুব আলম (মিরাজ) মনোনীত হয়েছেন নতুন এই কমিটিতে।

এর আগে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন।

আর সেক্রেটারি হিসেবে মনোনীত হন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান। এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9