ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ তিন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে

০৮ মার্চ ২০২৬, ০১:৫১ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ PM
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠান বন্ধসহ গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিরার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়সমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। 

আলোচনার পর সর্বসম্মতিক্রমে নেওয়া তিন সিদ্ধান্ত হলো- বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।

আরও পড়ুন: এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি স্কুল-কলেজের শিক্ষকরা, যা বলছে মাউশি

এছাড়াও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের সকল কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচট…
  • ১১ নভেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় সংসদে দুঃখ প্রকাশ জামায়াত …
  • ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর সময় পেছাল 
  • ১১ নভেম্বর ২০২৬
‘হিটলারের নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পার…
  • ১১ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে খুলনার ৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950