এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি স্কুল-কলেজের শিক্ষকরা, যা বলছে মাউশি

০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী এখনো তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার তাদের বেতনের অনুমোদন হলেও অর্থ ছাড় না হওয়ায় বেতন পাননি শিক্ষক-কর্মচারীরা। ফলে তাদের অনেকে এখনও ঈদের কেনাকাটাও করতে পারেননি জানিয়ে হতাশা প্রকাশ করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য আইবাস-এ পাঠানো হয়। তবে আজ রবিবার (৮ মার্চ) বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে বেতন ছাড় হয়নি। ফলে অনুদানবন্টনকারী ব্যাংকগুলোতে টাকা যায়নি।

এ কারণেই মূলত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আইবাস থেকে বেতনের তথ্য ছাড় হয়নি। আমরা আজকের মধ্যেই আইবাস থেকে বেতনের তথ্য ছাড়ের ব্যবস্থা করা হবে।'

শিক্ষকদের বেতন দেরিতে হওয়ায় তারা ঈদের কেনাকাটা করতে পারছে না, বিষয়টি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'শিক্ষকদের বিষয়টি আমাদের মাথায় আছে। তবে টেকনিক্যাল কারণে বেতন ছাড়ে বিলম্ব হয়েছে। আশা করছি আজকের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে।'

আরও পড়ুন: দারুল ইহসানের ‘অবৈধ’ সনদ বৈধ করার উদ্যোগ, শিক্ষা প্রশাসনে সমালোচনার ঝড় 

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১০ নভেম্বর ২০২৬
৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাস…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950