যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

০৫ মার্চ ২০২৬, ০৯:৩২ AM
বাংলাদেশ সরকারের লোগো

বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে। আজ বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি কার্যকর হয়, তবে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হয়ে যাবে।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর ঠিক আগেই ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। এখন যদি মাঝখানের দিন অর্থাৎ ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তবে ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৮ দিনের ছুটি নিশ্চিত হচ্ছে। 

আরও পড়ুন: ঈদে সরকারি ছুটি কত দিন, চূড়ান্ত হবে আজ

তবে ছুটির সুযোগ এখানেই শেষ নয়। ঈদের ছুটির ঠিক পরেই ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝখানের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন অথবা সরকার যদি এই দুই দিনও সাধারণ ছুটি ঘোষণা করে, তবে ১৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। এটি অনুমোদনের বিষয়টি সম্পূর্ণভাবে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9