নির্বাহী আদেশে ২ দিন বাড়লে মোট ঈদ ছুটি হবে কতদিন?

০৩ মার্চ ২০২৬, ০১:৫০ PM
ঈদে বাড়ি ফেরার প্রতীকী ছবি

ঈদে বাড়ি ফেরার প্রতীকী ছবি © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি বর্তমানে পাঁচ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকার ছুটি বাড়ানোর বিষয়টি ভাবছে। বুধবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ হিসাব অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি অফিস খোলা থাকবে। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুই দিন, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রস্তাব অনুযায়ী ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি সংযুক্ত হলে ঈদের ছুটি হবে দীর্ঘ ১০ দিন। এছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্র জানান, এই ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকবে মন্ত্রিসভা।

গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬