১৯ দিন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

০৩ মার্চ ২০২৬, ১০:৩৪ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র মাহে রমজান, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সে হিসেবে ১৭ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১৯ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং একাডেমিক কার্যক্রমের আওতাধীন নিয়মিত, উইকেন্ড ও ইভেনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাও বন্ধ থাকবে।

আরও পড়ুন: রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতিকে অব্যাহতি

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (জাকসু) ও কয়েকজন সাধারণ শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সভা বসে। উক্ত সভায় ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতার আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশ…
  • ১৯ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আবেদন ১০ সেপ্টে…
  • ১৯ আগস্ট ২০২৬
‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
রাসুলুল্লাহ (স.) কেন সোমবারে রোজা রাখতেন?
  • ১৯ আগস্ট ২০২৬